দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একই ঘটনা, একই লেনদেন ও একই আসামি। অথচ এ ঘটনাকে কেন্দ্র করে করা হয়েছে তিনটি মামলা। এসব মামলায় দাবি করা হয়েছে মোট ৪ কোটি ৭৫ লাখ টাকা। অভিযোগকারীদের দাবি, মূল বিনিয়োগের পরিমাণ ছিল মাত্র ২৯ লাখ ১৫ হাজার টাকা। সব মিলিয়ে অর্থের হিসাব নিয়ে প্রশ্ন উঠেছে।
একই ঘটনা ও লেনদেনের ভিত্তিতে একাধিক মামলা করা যায় কি না, সাজা হওয়া মামলার একই ঘটনা নিয়ে আবার মামলা করার সুযোগ আছে কি না এসব প্রশ্নও সামনে এসেছে।
অভিযোগের কেন্দ্রে রয়েছেন ঢাকার মিরপুর থানা তাঁতী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান। তার বাবার নাম আবুল কাশেম।
অভিযোগকারীদের দাবি, ২০২১ সালে মিজানুর রহমান একটি ই-কমার্স প্রতিষ্ঠানে ২৯ লাখ ১৫ হাজার টাকা বিনিয়োগ করেন। নির্ধারিত সময়ে পণ্য বা টাকা ফেরত না পেয়ে তিনি মামলা করেন। ওই সময় প্রতিষ্ঠানটির মালিকসহ কয়েকজন কর্মকর্তা গ্রেপ্তার হন।
তবে একই লেনদেনকে কেন্দ্র করে পরবর্তী সময়ে আরও দুটি মামলা হওয়ায় বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
২০২২ সালের এপ্রিলে মিজানুর রহমান নিজেই বাদী হয়ে গুলশান সিআর ৫৪৬/২০২২ নম্বর মামলাটি করেন। এতে দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৫০৬, ৩৪ ও ১০৯ ধারায় অভিযোগ আনা হয়। মামলায় দাবিকৃত অর্থ ১ কোটি ৪৪ লাখ টাকা। বাদীসহ সাক্ষী ছিলেন পাঁচজন। মামলাটি তদন্ত করে পিবিআই।
২০২৫ সালের মে মাসে সিএমএম আদালত এ মামলার রায় দেন। অভিযোগ উঠেছে, মামলার শুরু থেকে রায় পর্যন্ত একজন আসামি কারাগারে থাকলেও তাকে পলাতক দেখিয়ে সাজা দেওয়া হয়েছে। আপিল শুনানিতেও বিষয়টি আমলে নেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে। বর্তমানে মামলাটি হাইকোর্টে বিচারাধীন।
২০২৫ সালের এপ্রিলে একই বাদী মিজানুর রহমান সাইবার নিরাপত্তা আইনে আরেকটি মামলা করেন। গুলশান সিআর ১৭৪/২০২৫ নম্বর এ মামলায় দাবিকৃত অর্থ ১ কোটি ৩ লাখ টাকা। বাদী ও সাক্ষী মিলিয়ে পাঁচজন থাকলেও অর্থের দাবি শুধু বাদীর বলে উল্লেখ করা হয়েছে। মামলাটি তদন্ত করছে সিআইডি। তদন্ত এখনো চলমান।
২০২৫ সালের অক্টোবরে গুলশান সিআর ৪৯০৪/২০২৫ নম্বরে তৃতীয় মামলাটি করা হয়। এতে বাদী হয়েছেন আজিজুর রহমান ও আরিফুর রহমান। তাদের মিজানুর রহমানের আপন ভাই বলে পরিচয় দেওয়া হয়েছে।
এ মামলায় দাবিকৃত অর্থ ২ কোটি ২৮ লাখ টাকা। বাদী ও সাক্ষী রয়েছেন চারজন। মামলাটি সরাসরি আমলে নিয়ে ওয়ারেন্ট জারি করা হয়েছে বলে জানা গেছে।
নথি পর্যালোচনার বরাত দিয়ে অভিযোগকারীরা বলছেন, মিজানুর রহমানের মূল বিনিয়োগ ছিল ২৯ লাখ ১৫ হাজার টাকা। অথচ তিন মামলায় দাবি করা হয়েছে যথাক্রমে ১ কোটি ৪৪ লাখ, ১ কোটি ৩ লাখ ও ২ কোটি ২৮ লাখ টাকা। সব মিলিয়ে দাবির পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৭৫ লাখ টাকা।
এ ছাড়া প্রথম মামলায় পাঁচজনের পক্ষে ১ কোটি ৪৪ লাখ টাকা দাবি করা হলেও তাদের মোট বিনিয়োগের পরিমাণ ছিল ৪৬ লাখ ৬২ হাজার টাকা বলে অভিযোগ করা হয়েছে।
মিজানুর রহমানের হিসাব থেকে হওয়া একই লেনদেন তার ভাইদের নামে কীভাবে দেখানো হলো, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। তাদের দাবি, হিসাবের নাম ও নম্বর পরিবর্তন করা হয়ে থাকলে সেটিও তদন্ত করে দেখা প্রয়োজন।
বিবাদীপক্ষের দাবি, তারা মূল টাকা ও মামলা পরিচালনার খরচ দিয়ে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নিয়েছিলেন। তবে বাদীপক্ষ ১ কোটি ৩৮ লাখ টাকা এবং মামলা ও আইনজীবীর খরচসহ মোট ২ কোটি টাকা দাবি করেছে বলে অভিযোগ রয়েছে।
বর্তমানে তিনটি মামলার মধ্যে একটি হাইকোর্টে এবং দুটি নিম্ন আদালতে বিচারাধীন।
সূত্রের দাবি, মিজানুর রহমান ঢাকার ক্যান্টনমেন্ট থানার সিআর ৫৫৫/২৫ মামলার এজাহারভুক্ত আসামি। এ ছাড়া বিভিন্ন থানায় তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের একাধিক মামলা রয়েছে বলেও দাবি করা হয়েছে। বর্তমান সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অর্থ বিতরণের অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
আইন বিশেষজ্ঞদের মতে, একই ঘটনা, একই আসামি ও একই লেনদেনের ভিত্তিতে একাধিক মামলা হলে তা আইনি প্রশ্ন তৈরি করতে পারে। এ ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির ৪০৩ ধারা এবং সংবিধানের ৩৫(২) অনুচ্ছেদে বর্ণিত একই অপরাধে পুনরায় বিচার বা শাস্তি না দেওয়ার নীতি (ডাবল জেপার্ডি) প্রাসঙ্গিক হতে পারে।
একই লেনদেন ভিন্ন ব্যক্তির নামে দেখানো হয়ে থাকলে তাতে জালিয়াতি বা মিথ্যা মামলার উপাদান রয়েছে কি না, সেটিও তদন্তের বিষয়। তবে মামলাগুলোর ঘটনা, অভিযোগের ধরন ও আইনগত ভিত্তি পর্যালোচনা করেই আদালত এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন।
যে আই